নুসরাত হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের ফাঁসির শ্রীমঙ্গলে মানববন্ধন

April 30, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  নুসরাত হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের ফাঁসির দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল মঙ্গলবার সকালে শহরের মৌলভীবাজার রোডস্থ সনাক কার্যালয়ের সামনে সচেতন নাগরিক কমিটি সনাক,স্বাজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সহসভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য্য, অধ্যাপক বদরুল আলম ও স্বজন সমনন্বয়কারী এস এ হামিদ। বক্তাতারা  নুসরাত হত্যার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের ফাঁসির দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com