২৪ জন রোগীকে ফ্রি চক্ষু অপারেশন

হোসাইন আহমদ॥ প্রাক্তন সিভিল সার্জন ডাঃ শফিক উদ্দিন আহমদ এর উদ্যোগে ২৪ জন ছানীপড়া রোগীকে ফ্রি অপারেশন করা হয়। অপারেশনের ফলে অসহায় ও দরিদ্র পরিবারের এ মানুষগুলো নতুন করে পৃথিবীর আলো দেখছেন।
২৭ এপ্রিল মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার রামেশ্বপুর গ্রামে ডাঃ শফিক উদ্দিন আহমদ এর বাড়িতে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এখানে ৩’শ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং ৪০ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়।
রফিক উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন ডাঃ শফিক উদ্দিন আহমদ, মৌলভীবাজার ম্যাটস এর উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ পদ্ম মোহন সিন্হা, নিঃস্ব সহায়ক সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ, মহি উদ্দিন মানিক, তৌফিক আহমদ, ডাঃ আশিক উদ্দিন আহমদ, ডাঃ বোরহান উদ্দিন ও কবি ও সাহিত্যিক আব্দুল হাই ইদ্রিসী প্রমুখ।
চক্ষু শিবিরে সহযোগীতা করে নিঃস্ব সহায়ক সংস্থা ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।



মন্তব্য করুন