ঘূর্ণিঝড় “ফনি” ব্যাপক ক্ষতি হতে পারে মৌলভীবাজারে

May 2, 2019,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় “ফনি”র আঘাতে মৌলভীবাজার জেলায় ব্যাপক ক্ষতির বিশেষ বার্তা মিলেছে। বিশেষ এ বার্তায় সকলকে সতর্ক  থাকার আহবান করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ফনি সংশ্লিষ্ট কারণে প্রথম দফা ২-৩ মে ভারতের মেঘালয় অববাহিকায় এবং ২য় দফা ৬-৭ মে ভারতের মেঘালয়সহ বাংলাদেশের মেঘনা অববাহিকা, মধ্যাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। ভারত থেকে ভারী বৃষ্টিপাতের পানি নেমে মৌলভীবাজারের মনু, ধলাই ও সিলেটের সুরমা ও কুশিয়ারী নদীর পানি অস্মাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিতে পারে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থারত ঘূর্ণিঝড় ফনি বর্তমানে উক্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ২৮ এপ্রিল, ২০১৯ সকাল ৬ টার সময় ঘূর্ণিঝড় “ফনি” টট্টগ্রাম বন্দর থেকে ১৭৪৫ কি.মি., কক্সবাজার থেকে ১৬৬৫ কি.মি, মংলা বন্দর থেকে ১৭২৫ কি.মি. ও পায়রা সমুদ্র বন্দর থেকে ১৬৮৫ কি.মি., দক্ষিণে অবস্থান করছিল।

আগামী দুই দিনে ঘূর্ণিঝড় ফনি একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিমে দিক বরাবর ভারতের উপকূলমূখী অগ্রসরমান থাকতে পারে, যার গতিপত পরবর্তিতে উত্তর-পূর্বমুখী পরিবর্তিত হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়ে মংলা সহ উপকুলীয় এলাকায় শুক্রবার সন্ধ্যায় আঘাত হানতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com