সদর উপজেলার তৈয়ব নগরে রমজানের খাদ্য সামগ্রি বিতরণ

স্টাফ রিপোর্টার॥ হেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার তৈয়ব নগরে (বাউরঘরিয়া) এলাকায় হত দরিদ্র ২’শ ৫০ জন মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
৩ মে শুক্রবার বিকালে সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রমজানের খাদ্য সামগ্রি বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, হোয়াইটপার্ল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহজাহান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান ইকবাল, মাওলানা সৈয়দ মাসউদ আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিওর সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, সাংবাদিক মু. ইমাদ উদ দীন, হোসাইন আহমদ, সমাজকর্মী রুহেল আহমদ চৌধুরী, ফয়ছল আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম মুহিবুর রহমান মুহিব।



মন্তব্য করুন