মৌলভীবাজারের প্রবীণ শিক্ষক খালিদুর রহমান আর নেই

May 4, 2019,

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজাররের কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের (প্রাক্তণ শিক্ষক) খালিদুর রহমান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুক্রবার ৩ মে রাত সাড়ে ১১ টার দিকে সিলেট একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে মৌলভীবাজারবাসী গভীর শোক প্রকাশ করে। প্রিয় শিক্ষকের মৃত্যুর খরবে শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

৪ মে শনিবার বিকেল ৫টা ৩০মিনিটের সময় মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে । তিনি স্ত্রী,দুই ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com