ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে মৌলভীবাজার জেলার ক্ষয়ক্ষতি

May 5, 2019,

জনি বেগম॥ ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে মৌলভীবাজার জেলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ফণী’র প্রভাবে স্বাভাবিক বাতাসে বা ঝড়ে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন ও পূর্ব জুড়ী ইউনিয়নের ২ টি বাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।

৫ মে রোববার দুপুরে মৌলভীবাজার জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা মো: আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেন। ক্ষতিগ্রস্থ পরিবারের পূণর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে ও জানান তিনি। এছাড়াও তিনি বলেন আর কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। খবর পাওয়া গেলে পরবর্তীতে পূণর্বাসনের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com