রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে ভোক্তার অভিযান

May 6, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, মাছের বাজার, টিসি মার্কেটসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

৬ মে সোমবার ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের পরিচালক মহিম দে ও পুলিশ লাইনের পুলিশ ফোর্স। অভিযানকালে পশ্চিমবাজারে অবস্থিত সুমনের মাংসের দোকানকে ৫ শত টাকা, মাছবাজারে অবস্থিত চুনু মিয়ার মাছের দোকানকে ১ হাজার টাকা, মিজানের মাছের দোকানকে ২ হাজার টাকা, শাহাজাহানের মাছের দোকানকে ২ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত মৌলভীবাজার পোল্ট্রি হাউজকে ১ হাজার টাকাসহ মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, নিধার্রিত মূল্য থেকে বেশি মূল্য নেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com