এসএসসিতে মৌলভীবাজারে পাশের হার ৬৯.৫৭%, জিপিএ ৬৩৮

May 6, 2019,

ইমাদ উদ দীন॥ এসএসসি পরীক্ষা এবছর মৌলভীবাজারে জেলায় মোট পাশের হার ৬৯ দশমিক ৫৭ শতাংশ। যা গত বছরের তুলনায় এগিয়ে আছে। ৬ মে সোমবার  সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার জেলায় জিপিএ ৫ পেয়েছেন ৬৩৮জন পরীক্ষার্থী।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায় এসএসসিতে এবছর মৌলভীবাজার জেলায় অংশ নিয়েছে ২৪ হাজার ৬শত ৮৮ জন পরীক্ষার্থী। এর মাঝে ৯ হাজার ৯শত ৮৭জন আর মেয়ে ১৪ হাজার ৭শত ১জন। মোট কৃতকার্য পরীক্ষার্থী হলো ১৭ হাজার ১ শত ৭৫জন। এর মধ্যে ছেলে ৭ হাজার ১শত ৫৬জন। জিপিএ ৫ পেয়েছেন ২৯৭ জন। আর মেয়ে পাশ করেছেন ১০ হাজার ১৯ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৪১জন। বিষয়টি মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com