জেলায় পাশের হার বাড়েছে : কমেছে জিপিএ-৫ : এগিয়ে রয়েছে মেয়েরা

সাইফুল্লাহ হাসান॥ এসএসসি পরীক্ষা এবছর মৌলভীবাজারে জেলায় মোট পাশের হার ৬৯ দশমিক ৫৭ শতাংশ। যা গত বছরের তুলনায় এগিয়ে আছে। তবে গত বছরেরর তুলনায় কমেছে জিপিএ-৫। এদিকে ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা।
৬ মে সোমবার সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। মোট কৃতকার্য পরীক্ষার্থী হলো ১৭ হাজার ১ শত ৭৫জন। এবার জেলায় জিপিএ ৫ পেয়েছেন ৬৩৮জন পরীক্ষার্থী। মেয়েরা ৩৪১ জন। আর ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৯৭ জন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসিতে এবছর মৌলভীবাজার জেলায় অংশ নিয়েছে ২৪ হাজার ৬শত ৮৮ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর মৌলভীবাজার জেলায় পাশের হার বেড়েছে।
২০১৮ সালের ফলাফল ছিল পাশের হার ৬৬ দশমিক ৯৯ শতাংশ। এ বছর তা বেড়ে হয়েছে ৬৯ দশমিক ৫৭ শতাংশ। তবে জিপিএ-৫ কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৭২ পরীক্ষার্থী। এবার ৩৪টি কমে তা হয়েছে ৬৩৮টি।



মন্তব্য করুন