সোস্যাল ক্লাব উদ্যোগে দারিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ             

May 7, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার সোস্যাল ক্লাব উদ্যোগে সুবিধা বঞ্চিত দারিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে মৌলভীবাজার প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষ্যে সংগঠনের উপদেষ্টা সৈয়দ আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আমেরিকা প্রবাসী শেখ সামছু তালুকদার। সদস্য জুয়েল আহমদ এর সঞ্চালনায় সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক সালেহ এলাহী কুঠি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, মিলাদ তালুকদার, আব্দুল কাইয়ুম, মতিউর রহমান শিমুল প্রমূখ। ইফতার ও সেহরী সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, ৫ লিটার সোয়াবিন তৈল, ২ কেজি ছোলা, ,২কেজি চিনি, ২ কেজি মশর ডালসহ প্রায় দুই হাজার টাকার উপরে বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।

মৌলভীবাজার সোস্যাল ক্লাবের আমেরিকা, লন্ডন মধ্যপ্রাচ্য এবং দেশীয় খালেদ হোসাইন, শাহজান আহমদ, সৈয়দ জিলাদুর রহমান, সুমন মোহাম্মদ, জুয়েল খান, হারুন আলী, বকশী মামুন,  মাহফুজুল আলম মিজান, আবুল কালাম আজাদ, রাসেল, নানু মিয়া, শাহীন হাসনাত, আমিনুল ইসলাম কয়েস, শেখ সামছু তালুকদার, আজির উদ্দিন, আব্দুল মুকিদ,  মাহিদ,  মুমিন বকস্, মিজানুর রহমান, শাহ আতাউর রহমান মধু, মিলাদ তালুকদার, আব্দুল মুমিন অপু, আব্দুল মতিন, নাজমুল হক, জুয়েল আহমদ, মুজিব, সেলিনা চৌধুরী, বাদল, মামুনুর রশীদ শিপু ও ফজলুর রহমান এর আর্থিক সহযোগীতায় রমজানের এই ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় বক্তারা সোস্যাল ক্লাবের দেশ বিদেশের সকল ডোনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হত দরিদ্র মানুষদের পাশে সমাজের সকল বিত্তবানদের দাড়ানোর আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com