দাখিলে মৌলভীবাজার জেলায় জিপিএ-৫ মাত্র ১০টি

May 7, 2019,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় মাদ্রাসা শিক্ষার্থীদের ফলাফল খুবই নাজুক দশা। দাখিল পরীক্ষায় সারা জেলায় মাত্র ১০জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে চার উপজেলায় কেউই জিপিএ-৫ পায়নি।
জেলা শিক্ষা অফিস সূত্রে, জেলায় মোট ৩হাজার ৪শত ৫৯ জন শিক্ষার্থী এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে পাশ করেছেন ৮৩ দশমিক ২৩ শতাংশ পরীক্ষার্থী। যার সংখ্যায় ২হাজার ৮শত ৭৯ জন।
প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে মাত্র ১০ জন জিপিএ-৫ পেয়েছেন। মৌলভীবাজার জেলার মাদ্রাসা শিক্ষার কোন অগ্রগতি হচ্ছে না তা এবছরের দাখিল পরীক্ষার ফলাফলই বলে দেয়।
তথ্য অনুযায়ী, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১০জন। এমনকি জেলার ৪ উপজেলায় দাখিলের কেউই জিপিএ-৫ গ্রেড অর্জন করতে পারেন নি।
এবার দাখিলে মৌলভীবাজার সদর উপজেলায় ৯শত ৩৭ জন পরীক্ষা দিয়ে ৭১৪ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১জন।
রাজনগর উপজেলায় ২৬৬ জন পরীক্ষা দিয়ে ২২৬ জন পাশ করেছেন। কিন্তু কেউই জিপিএ-৫ অর্জন করতে পারেন নি।
কুলাউড়ায় ৭শত ৫৬জন দাখিল পরীক্ষায় অংশ দিয়ে পাশ করেছেন ৬৫২ জন। জিপিএ-৫ পেয়েছেন ২জন।
জুড়ি উপজেলায় ৩৩৯জন অংশ নিয়ে পাশ করেছেন ২শত ১০ জন। কিন্তু কারোও ভাগ্যে জিপিএ-৫ জুটেনি।
বড়লেখা উপজেলায় ৫৯৯জন পরীক্ষা দিয়ে ৫৫১জন পাশ করেছেন। তবে দাখিলে জেলার সবচেয়ে বেশী ৭জন জিপিএ-৫ পেয়েছেন।
কমলগঞ্জ উপজেলা দাখিলে ৩৩৬ জন অংশ নিয়ে ৩২৫জন পাশ করেছেন। শ্রীমঙ্গলে ২২৬ জন অংশ নিয়ে ২০১ জন পাশ করেছেন। এই দুই উপজেলার কেউই জিপিএ-৫ অর্জন করতে পারেন নি। বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com