শ্রীমঙ্গল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় আটক ২

May 11, 2019,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকাস্থ ইলিয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হচ্ছে-একই এলাকার আব্দুর রহমানের ছেলে রাজা মিয়া (১৮), ভুরভুরিয়া চা বাগানের সুধীর রিকিয়াশনের ছেলে  আকাশ রিকিয়াশন (১৮)।

আটক দুইজন ও বিরাইমপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে ও  স্থানীয় ইউপি সদস্য লিমন মিয়ার ভাই  সুমন মিয়া (২৫) কে আসামী করে মেয়ের বাবা আলমাছ মিয়া বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত  অভিযোগ দাখিল করেন ।

পরে   থানা পুলিশ তাদেরকে আটক করে।

মেয়ের বাবা আলমাছ মিয়া ১০ মে শুক্রবার  দুপুরে  বলেন, আমার বাড়ি কমলগঞ্জ উপজেলার তিলকপুর এলাকায়। মেয়ে তার নানী ছালেহা বেগমের বাসায় থেকে লেখাপড়া করছে। এখন আসামী পক্ষের লোকজন আপোষ মিমাংসার জন্য চাপ দিচ্ছে।  এখন আমি কি করবো বুঝতে পারছি না।আমিতো গরীব মানুষ।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক   এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের আটক করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com