জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

May 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমানে ৩৮ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

৩০ মে বৃহস্পতিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পরিচালনায়, বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, এডভোকেট আবেদ রাজা, এম এ মুকিত।

উপস্থিত ছিলেন- সহ সভাপতি নাসির উদ্দিন মিঠু, বদরুল আলম, আশিক মোশারফ, মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক হেলু মিয়া, শামীম আহমদ, মহিতুর রহমান হেলাল, মুজিবুর রহমান মজনু, মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বকশী মিসবাউর রহমান, মতিন বক্স, ফখরুল ইসলাম সহ বড়লেখা, কুলাউড়া,জুড়ি, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলার নেত্রীবৃন্দ,জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল সহ সকল অঙ্গসংগঠনর নেতৃবৃন্ধ।

ইফতারের পূর্বে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশ ও জাতীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com