কুলাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ মা/দক কারবারি গ্রে/ফ/তার

August 4, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

২ আগস্ট রাতে কুলাউড়া থানা পুলিশের একটি আভিযানিক দল থানাধীন ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ মনরাজ জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়কালে মো: আলাউদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেফতার হয়। ঘটনাস্থলে তার কাছ থেকে ১০ (দশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের জুবেল মিয়া (২৭)-এর বসতঘরের টয়লেটে বিশেষভাবে লুকিয়ে রাখা আরও ৯০ (নব্বই) পিসসহ মোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়।

গ্রেফতারকৃত মো: আলাউদ্দিন (২০) কুলাউড়া উপজেলার ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের চেরাগ আলীর ছেলে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, একই দিনে কুলাউড়া থানা পুলিশ পরিচালিত পৃথক অভিযানে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার ১ জন আসামিসহ নন-এফআইআরভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৭ (সাত) জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com