শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল, শিশুদের ঈদের পোশাক, খাদ্য সামগ্রী বিতরণ

June 1, 2019,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অসহায় শিশুদের ঈদের পোশাক, দরিদ্র পরিবারে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ, ইসলামিক গজল পরিবেশন, দোয়া ও ইফতার মাহফিল।

শুক্রবার ৩১ মে সন্ধ্যায় শাহী মহল কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান পিপি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বার্হী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র ২ মীর এম এ সালাম, সিনিয়র সাংবাদিক ও লেখক নিহারেন্দু হোম সজল, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশী ইকবাল প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক নেতৃবিন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবিন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার সাড়ে তিন শতাধিক লোক।

অনুষ্ঠানে বিভিন্ন এতিমখানার  অর্ধশত শিশুদের ঈদের পাঞ্জাবী প্রদান, প্রায় দুইশতাধিক পরিবারে ঈদের দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে বাউল ফকির আব্দুল গণির পরিচালনায় অনুষ্ঠিত হয় ইসলামিক সংগীতানুষ্ঠান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com