শর্তসাপেক্ষে বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

July 9, 2019,

স্টাফ রিপোর্টার॥ ভবিষ্যতে কখনও খাদ্য পণ্যের সাথে কোন রং বা ভেজাল কিছু মিশাবে না। কখনও আইন অমান্য করবে না। মালিকপক্ষের  এই ধরণের লিখিত অঙ্গিকারনামা এবং আবেদনের প্রেক্ষিতে মৌলভীবাজারের সদর উপজেলার শাহ খোয়াজ (র:) রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করে  মঙ্গলবার ৯ জুলাই প্রতিষ্ঠানটিকে খুলে দেওয়া হয়। একই সাথে  রাজনগর উপজেলার টেংরাবাজারের সবুজ মেডিকেল হল নামক ফার্মেসীকে, মালিক পক্ষের লিখিত অঙ্গিকারনামার প্রেক্ষিতে ১৫ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে খুলে দেওয়া হয়। উল্লেখ্য ২৬ জুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিয়মিত বাজার অভিযানে সিলেট রোডে কুচারমহল নামক স্থানে মশলার সাথে রং এবং কুড়া মিশানোর দায়ে শাহ খোয়াজ(র:) রাইস মিলটিকে সাময়িক ভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছিল এবং ৭ জুলাই তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মৌলভীবাজার কুলাউড়া রোডে টেংরাবাজারে আইন লঙ্ঘনের দায়ে সবুজ মেডিকেল হল নামক ফার্মেসীকে সাময়িক ভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com