মনু ও ধলাই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
July 13, 2019,

স্টাফ রিপোর্টার॥ গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি ১৩ জুলাই দূপুর ১২টায় ৩২ সে.মি. উপর দিয়ে এবং মনুনদীর পানি মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩৭ সে.মি এবং চাঁদনীঘাট পয়েন্টে ৩৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী মুঠোফোনের মাধ্যেমে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বন্যার দুর্যোগ মোকাবেলায় মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বন্যার সার্বিক কার্যক্রম মনিটরিং এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। কোন জায়গায় ভাঙ্গন দেখা দিলে যোগাযোগের ফোন নাম্বার ০৮৬১-৫২২০৪ এবং মোবাইল নাম্বার ০১৭২৪৬৮৫৭৮৪।



মন্তব্য করুন