শেরপুর হামরকোনা বয়েস ক্লাব এর পক্ষ থেকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা শেরপুরের হামরকোনা বয়েস ক্লাব শেরপুরের দাতা সদস্য লন্ডন প্রবাসী সাইফুর রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে হামরকোনা বয়েস ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ জুলাই ক্লাবের কার্যালয়ে ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সাজু এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ উজ্জ্বল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি প্রবাসী সাইফুর রহমান, খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনফর আলী, জেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজীব।
এছাড়া উপস্থিত ছিলেন হামরকোনা গ্রামের তরুণ সমাজসেবক নসির আহমেদ, হামরকোনা বয়েস ক্লাবের সহ সভাপতি ফয়সল আহমেদ, সহ সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক জিতু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সুক্তার আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া সহ বয়েস ক্লাবের সকল সদস্য বৃন্দ।



মন্তব্য করুন