শোক বার্তা: হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
July 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ জুলাই রোববার সকাল পৌনে আটটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



মন্তব্য করুন