ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

July 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছ্।ে

রবিবার ১৪ জুলাই ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স। অভিযানকালে মৌলভীবাজার রোডে অবস্থিত কলি হোটেলকে ৩ হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত কাইয়ুম মিয়ার মুরগির দোকানকে ৫ শত টাকা, আফরোজগঞ্জ বাজারে অবস্থিত জয়গুরু ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, পঁচা ও বাসি মিষ্টি বিক্রয় করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com