বন্যার্তদের মাঝে শেরপুর সমাজ কল্যান সংস্থার ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

July 16, 2019,

শেরপুর প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বন্যার্ত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

১৬ জুলাই মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজে শেরপুর সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।

ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,মেম্বার নাজমুল হোসেন নজমুল।

সার্বিক সহযোগিতায় ছিলেন শেরপুর সমাজ কল্যান সংস্থার সদস্য ডাঃ সুমন কান্তি ধর।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর সমাজ কল্যান সংস্থার সভাপতি আব্দুল হামিদ চৌধুরী রিপন, সাধারণ সম্পাদক আবু নাছির চৌধুরী রিপন, ডাঃ পুলক কান্তি ধর, সদস্য মোস্তাক আহমদ, সাজন আহমদ, নূর হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com