ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অফ মৌলভীবাজার (আই,এফ,এম) এর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার॥ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অফ মৌলভীবাজার (আই,এফ,এম) এর অন্যতম সমন্ময়কারী যুক্তরাষ্টের নিউইয়র্ক প্রবাসী মনজুর চৌধুরী জগলুল বাংলাদেশে আগমন উপলক্ষে ১৬ জুলাই রাত ৮টায় শান্তিবাগ শিমুল ভিলায় এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুর রহমান এর সভাপতিত্বে এবং সামাজিক সংগঠক তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক সংগঠনের সভাপতি খালেদ চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন এম,এ সামাদ সদস্য (আই, এফ, এম ) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আহসান উদ্দিন আহমদ সুইট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় সমাজতান্তিক দল, কমরেড খছরু চৌধুরী, আব্দুল মতিন বেগ, সিনিওর সাংবাদিক শ,ই, সরকার জবলু, প্রতিষ্টাতা ও উপদেষ্টা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, সাংবদিক জিতু তালুকদার, সভাপতি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, চৌধুরী মোঃ মেরাজ সভাপতি র্দূজয় ক্লাব মৌলভীবাজার, সাংবাদিক হোসাইন আহমদ, যুগান্তর জেলা প্রতিনিধি মৌলভীবাজার, নিখিল চন্দ্র তালুকদার, সহ-সভাপতি সম্মিলিত সামাজিক সংগঠন মৌলভীবাজার, আব্দুল ওহাব পান্না, মোঃ নানু মিয়া, সাংবাদিক তাকবীর হোসাইন, শেখ হায়দার আলী, এম, মুহিবুর রহমান, ইহাম মুজাহিদ প্রমুখ।



মন্তব্য করুন