সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মৌলভীবাজার শহর সম্মেলন সম্পন্ন

July 17, 2019,

মুবিন খান॥ বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মৌলভীবাজার শহর শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

বুধবার ১৭ জুলাই মৌলভীবাজার জেলা শাখার কার্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার কাউন্সিল ও ৫’ম কমিটি গঠন করা হয়।

কাউন্সিল অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রায়হান আনছারী।কাউন্সিলে সজিবুল ইসলাম তুষার কে সভাপতি ও কাজী দেলোয়ার হোসেন কে সাধারণ সম্পাদক  করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি নাহিদ সরওয়ার্দী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজিদ তুহিন,দপ্তর সম্পাদক তমা সূত্র ধর, অর্থ বিষয়ক সম্পাদক সুমা দাশ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সুলতান আহমেদ, স্কুল বিষয়ক সম্পাদক নয়ন দেব নাথ,পাঠাগার সম্পাদক কাকলী সরকার।

বামপন্থী বিপ¬বের ধারাবাহিকতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার এই ৫’ম কমিটি ধরে রাখবে বলে আশাবাদি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ছাত্রনেতা রায়হান আনসারী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com