মনু দেখলেন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী

July 17, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার দিয়ে বয়ে গেছে খরস্রোতা মনু নদ। প্রতিবছরই এই মনু যখন উত্তাল হয় তখনই আতঙ্কে থাকেন তীরবর্তী জনপদ। কখন কোন দিকে বাধ ভেঙে হানা দেয় সেই আতঙ্কে সর্বদা।

বুধবার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ পূর্বে মনু নদীর চাদনীঘাট এলাকা পরিদর্শন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম।

এসময় সাথে ছিলেন- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল, দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক আবু সাঈদ মোহাম্মদ হাকিম। এসময় মনু নদী প্রকল্পে বরাদ্ধের জন্য ১ হাজার ২ কোটি টাকা বরাদ্ধের জন্য একনেকে তুলা হবে বলে জানান। এবং এবছর মনু নদী খনন প্রকল্পের কাজ শুরুর আশ্বাস দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আলম খান, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com