এইচএসসিতে সিলেট বোর্ডের মধ্যে মৌলভীবাজার পিছিয়ে

July 17, 2019,

স্টাফ রিপোর্টার॥  এবারের এইচএসসির ফলাফলে সিলেট বোর্ডে পাশের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে মৌলভীবাজার জেলা। এ জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৯’শ ১৫ জন। এর মধ্যে ৬ হাজার ৯’শ ৬৯ জন ছাত্র এবং ৮ হাজার ৯’শ ৪৬ জন ছাত্রী।

জেলায় সর্বমোট পাশ করেছে ৯ হাজার ৭’শ ১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪ হাজার ১’শ ২১ জন ছাত্র এবং ৫ হাজার ৫’শ ৮০ জন ছাত্রী। সেই হিসেবে জেলায় পাশের হার ৬০ দশমিক ৯৬ শতাংশ।

আর এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২শ’ ৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১শ’ ১০ জন ছেলে এবং ৯৭ জন মেয়ে। তবে প্রথম অবস্থানে সিলেট, দ্বিতীয় হবিগঞ্জ ও তৃতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com