কোদালিছড়ার উন্নয়নে জাইকার সহযোগিতা চান পৌর মেয়র ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার॥ কোদালিছড়া মৌলভীবাজার শহরের লাইফ-লাইন হিসেবে পরিচিত। সাধারণ নাগরিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাসহ সকলের সম্পৃক্ততায় শহরের পানি নিষ্কাশনের একমাত্র এ খালটি প্রাথমিক পর্যায়ে সংস্কার করে মৌলভীবাজার পৌরসভা। এরপর থেকে পৌরসভা নিয়মিত কোদালিছড়া শহরাংশে পরিচ্ছন্ন ও সংস্কার কাজ করে যাচ্ছে।
ক্দোালিছড়ার উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থা নিয়ে জাইকা’র প্রতিনিধি দলের সাথে পৌরসভার বৈঠক।এখন প্রয়োজন কোদালিছড়ার দু’পার জুড়ে গাইড-ওয়াল নির্মাণ করা, ওয়াকওয়ে এবং ফুল গাছ লাগানো। স্বপ্নের শহর গড়তে নাগরিকদের এই দাবি দীর্ঘদিনের।
ক্দোালিছড়ার উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থা নিয়ে জাইকা’র প্রতিনিধি দলের সাথে পৌরসভার বৈঠক।
ক্দোালিছড়ার এ উন্নয়ন কাজে আর্থিক সহযোগিতা জন্য বন্ধু রাষ্ট্র জাপান সরকারের উন্নয়ন সংস্থা- জাইকা’র প্রতিনিধিদের আমন্ত্রণ জানান মেয়র ফজলুর রহমান।
এতে সাড়া দিয়ে বুধবার ১৭ জুলাই পৌরসভা হলরুমে মেয়র ফজলুর রহামনের সাথে বৈঠকে বসেন জাইকা প্রতিনিধি দল। এ সময় পৌরসভার ড্রেনেজ সিস্টেম এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
এখন প্রয়োজন কোদালিছড়ার দু’পার জুড়ে গাইড-ওয়াল নির্মাণ করা, ওয়াকওয়ে এবং ফুল গাছ লাগানো। স্বপ্নের শহর গড়তে নাগরিকদের এই দাবি দীর্ঘদিনের।
জেলার দুর্যোগ ব্যবস্থা নিয়ে জেলা প্রশাসেনর সাথে জাইকা’র প্রতিনিধি দলের বৈঠক।
বৈঠকে অধ্যাপক আব্দুল খালিক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, বিদায়ী নির্বাহি প্রকৌশলী আবুল হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, আয়াছ আহমদসহ পৌর কর্মকর্তা, কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জেলা আওয়ামীলীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান কোদালিছড়ার উন্নয়নের প্রয়োজনীয়তা এবং নাগরিক হিসেবে শহরের ড্রেনেজ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
পৌরসভায় বৈঠক শেষে জাইকা প্রতিনিধি দল প্রেসক্লাব সংলগ্ন এলাকায় কোদালিছড়া পরিদর্শন করেন। পরে জাইকা প্রতিনিধি দল মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের সাথে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান ও পৌর মেয়র ফজলুর রহমান বক্তব্য রাখেন।
পৌরসভার পক্ষ থেকে জাইকা প্রতিনিধি দলের সদস্যের হাতে স্যুভেনির তুলে দিচ্ছেন মেয়র ফজলুর রহমান।
সাত সদস্যের জাইকা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ উপ-পরিচালক ইনউ হিরোমউ। জাইকা প্রতিনিধি দল জানান দুর্যোগ ব্যবস্থাপনায় মৌলভীবাজার, কক্সবাজারসহ বাংলাদেশের তিনটি জেলায় পাইলট প্রকল্প গ্রহণ করেছে জাইকা।
এ ব্যাপারে শহরের বিশিষ্ট নাগরিক অধ্যাপক আব্দুল খালিক বলেন, ‘কোদালিছড়ার দু’পার জুড়ে গাইড-ওয়াল নির্মাণ করা, ওয়াকওয়ে এবং ফুল গাছ লাগানো মৌলভীবাজারবাসির দীর্ঘদিনের দাবি।মেয়র মহোদয় প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। আমরা আশা করছি এক্ষেত্রে জাইকা প্রতিনিধি দল উন্নয়ন সহযোগি হিসেবে এগিয়ে আসবে।
মেয়র ফজলুর রহমান বলেন, ‘কোদালিছড়া শহরের লাইফ-লাইন। শহরের পানি নিষ্কাশনের একমাত্র এ খালটির উন্নয়নে পৌর পরিষদ ও নাগরিকদের নিয়ে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। নিয়মিত পরিচ্ছন্ন এবং সংস্কার করে যাচ্ছি। এখন প্রয়োজন কোদালিছড়ার দু’পার জুড়ে গাইড-ওয়াল নির্মাণ করা, ওয়াকওয়ে এবং ফুল গাছ লাগানো। এতে প্রয়োজনীয় আর্থিক বরাদ্ধ প্রয়োজন। আশা করছি আমাদের বন্ধু রাষ্ট্র জাপান সরকারের উন্নয়ন সংস্থা- জাইকা এগিয়ে আসবে।



মন্তব্য করুন