যুবকদের উদ্যোগে স্কুল ও মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী

July 18, 2019,

তোফায়েল পাপ্পু॥  মৌলভীবাজারে যুবকদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় স্কুল ও মাদ্রাসাগুলোতে শতাধিক ঔষধী ও ফলজ গাছ লাগানো হয়।

এ বৃক্ষ রোপন কর্মসূচীর আয়জন করে “হৃদয়ে সাতগাঁও বাজার ” সামাজিক সংগঠন।

সংগঠনের সভাপতি মুকিত সুজন, সাধারন সম্পাদক মোঃ খালেদ বিন ওয়ালিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন আহমেদ, সংগঠনের সদস্যরা এলাকার যুবক ও বিশিষ্টজনদের সাথে নিয়ে বৃক্ষ রোপন করে তারা।

হৃদয়ে সাতগাঁও বাজার সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ বিন ওয়ালিদ জানায়, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচী অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে আমরা এই এলাকায় বিভিন্ন রাস্তার পাশে গাছা লাগানোর উদ্যোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com