জাতীয় বৃক্ষমেলা ২০১৯-এর সমাপনী অনুষ্ঠান
July 18, 2019,

স্টাফ রিপোর্টার॥ বন অধিদপ্তরের উদ্যোগে আগারগাঁও বন ভবনের হৈমন্তি মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলা ২০১৯-এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
২১ জুলাই রবিবার বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এম.পি. এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী।
উক্ত অনুষ্ঠানের সচিত্র সংবাদ পরিবেশনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।



মন্তব্য করুন