বহিষ্কার হচ্ছেন মৌলভীবাজারের তিন আ’লীগ নেতা

July 19, 2019,

মুবিন খান॥ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের তিন জন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া ও দলীয় প্রার্থীর বিরোধীতা করায় তাদের বিরুদ্ধে শাস্তিমুলক এ পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সাথে সিলেট অঞ্চলের ৩৩ জন সহ দেশের অন্যান্য এলাকার আরো প্রায় ২শ’ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, সম্পাদকম-লীর সভায় সিদ্ধান্তের পর বহিষ্কৃতদের কয়েক ধাপে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে নোটিশও দেওয়া হবে।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে (গণভবন) দলটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় ওইসব নেতাদের সাময়িক বহিষ্কার ও শোকজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বহিষ্কৃত এসব নেতারা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, জুড়ীতে হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক ও কুলাউড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com