উপকার ভোগীদের মধ্যে নগদ অর্থ সহ বিভিন্ন উপকরন বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ২১৯৭জন উপকার ভোগীকে সিএনআরএস-সূচনা প্রকল্প সেলাই মেশিনসহ বিভিন্ন খাতে মোট ৯,৪০৪,৪০০/-(চৌরানব্বই লক্ষ চার হাজার চারশত) টাকার অনুদান প্রদান করা হয়।
১৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সিএনআরএস-সূচনা প্রকল্প তাদের আইজিএ (আয় বর্ধন মূলক কর্মসূচী)’র প্রকল্পের আওতায় উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন ও অন্যান্য উপকরণ বিতরন করে। আইজিএ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিন্দুরখাঁন ইউপি চেয়ারম্যান জনাব মো: আব্দুল্লাহআল হেলাল, বিশেষ অতিথি ছিলেন সূচনা কর্মসূচীর উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর মোস্তফা হায়দার মিলন সহ ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে ২৮ জন কে ১টি করে সিঙ্গার সেলাই মেশিন, ১টি কাঁচি ও কাপড়, ফেরী ব্যবসার জন্য ১জনকে একটি বাইসাইকেল, ৫জনকে ব্যবসার জন্য কাপড়, ৮৭৯ জনকে আয়বর্ধন মূলক বিভিন্ন কাজের জন্য ৮০০০/- করে টাকা এবং ১,৩১৮জনকে বসতবাড়ীতে পূষ্টিকর খাদ্য উৎপাদনের জন্য ১৮০০/-করে টাকা (হাঁস, মুরগী,ছাগল পালন, মাছ চাষ) সহায়তা প্রদান করা হয়েছে।



মন্তব্য করুন