সড়ক দূর্ঘটনা প্রতিরোধে শ্রীমঙ্গলে চালকদের মাঝে ফুল, লিফলেট, স্টিকার, চাবির রিং বিতরণ

July 20, 2019,

তোফায়েল পাপ্পু॥ সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখা ও শ্রীমঙ্গল থানা ট্রাফিক বিভাগের উদ্যোগে উদ্বুদ্ধকরন সভা ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট, স্টিকার, চাবির রিং বিতরন করা হয়। এবং বিভিন্ন যানবাহনে রজনীগন্ধা ফুলের স্টিক লাগানো হয়।

শনিবার ২০ জুলাই দুপুর ২ টায় শ্রীমঙ্গল থানার সামনে উদ্বুদ্ধকরন সভায় এতে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার উপদেষ্ঠা ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক, ট্রাফিক ইন্সপেক্টর রুপম কুমার রায়, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com