মৌলভীবাজারে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রীকে পিঠিয়ে আহত

July 20, 2019,

স্টাফ রিপোর্টার॥ কলেজ থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে দিবালোকে শহরের ব্যস্ততম এলাকায় মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের একাদশ বর্ষের দ্বিতীয় শিক্ষার্থী সুমাইয়া আক্তারকে এক বখাটে পিঠিয়ে আহত করে ।
শনিবার ২০ জুলাই বিকেল ৩টার দিকে শহরের বেরিরপার এলাকায় এঘটনা ঘটে। আহত সুমাইয়া শহরতলীর মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাতপুর গ্রামের লুৎফুর রহমানের মেয়ে। এ ঘটনায় সুমাইয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সুমাইয়ার পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পাঠদান শেষে বাড়ি ফেরার জন্য সুমাইয়া পৌর শহরের বেরিরপার এলাকায় আসেন। এসময় সালাম নামের এক বখাটে সুমাইয়াকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে উঠার কথা বলে। সালামের কথা মতো সুমাইয়া গাড়িতে না উঠায় সালাম সুমাইয়াকে মারধর করে। পরে আত্মরক্ষার্থে চিৎকার করলে সুমাইয়াকে রাস্তায় ফেলে সে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এসে সুমাইয়াকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।
মৌলভীবাজার মহিলা কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেন “আহত অবস্থায় মেয়েকে তার বাবা কলেজে নিয়ে আসেন। পরে আমরা বিষয়টি প্রশাসন ও পৌর মেয়রকে জানিয়েছি।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান জানান অভিযোগ শোনে প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। এবং তাদেরকে আইনুযায়ী পদক্ষেপে নিতে বলেছি।
মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ বলেন এর আগেও মেয়ের বাবা একাধিকবার অভিযোগ দিয়ে ছিলেন ওই ছেলের বিরুদ্ধে। সে ওই মেয়েটিকে কলেজে আসা যাওয়ার সময় নানাভাবে উত্যক্ত করত। পরে ছেলেকে ডেকে এনে সতর্ক করে দিয়েছিলাম।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালো মেডিকেল অফিসার ডা: শামীমা জাহান বলেন, আহত সুমাইয়াকে ভর্তির পর চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন বলেন থানায় মামলা হয়েছে হামলাকারীকে গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com