খোঁজকর সন্দেহে রিকশা চালককে গণপিটুনি

আব্দুল কাইয়ুম॥ ছেলেধরা বা খোঁজকর সন্দেহে শ্রীমঙ্গল শহরের এক রিকশা চালককে যুবককে গণপিটুনি দিয়েছে মৌলভীবাজার শহরের স্থানীয় জনতা।
রোববার ২১ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রীজের পাশের ফেরস্ট অফিস সড়কের মুখে রিকশা চালক ঐ যুবককে ছেলেধরা (খোঁজকর) সন্দেহ হলে স্থানীয় পথচারীরা গণপিটুনি দিয়ে গুর”তর গুর”তর করে।
গণপিটুনির শিকার ঐ যুবকের নাম চন্দন পাল, সে শ্রীমঙ্গলের ভূনবির এলাকার কালিপদ পাল এর ছেলে বলে জানা গেছে।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমঙ্গীর হোসেন এর নেতৃত্বে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ঐ যুবককে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এসময় পুলিশ আহত যুবককে থানায় নিয়ে আশার পথে চাঁদনীঘাট সড়কে পথচারীরা আবারো ঐ যুবকে মারতে উদ্যত হলে পুলিশ আইন নিজের হাতে না তুলতে পথচারিদের অনুরোধ জানালেও কয়েকজন যুবক এসময় যুবকের গতিরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমঙ্গীর হোসেন জানান আহত যুবক পেশায় রিকশা চালক, সে শ্রীমঙ্গল শহরে রিকশা চালায়। তিনি বলেন মৌলভীবাজার শহরে তার পূর্ব পরিচিত এক লোকের সন্ধানে স্থানীয় চাঁদনীঘাট এলাকায় খুঁজাখুঁজি অবস্থায় সন্দেহ হলে সে জনতার রোষানলে পরে গণপিটুনির শিকার হয়।



মন্তব্য করুন