শ্রীমঙ্গলে  ইয়াবাসহ আটক ২

July 23, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৩ পিস ইয়াবাসহ শেখ আহমদ রেজা ও মো: আছাদ মিয়া নামে দুই জনকে আটক করেছে র‌্যাব-৯। পরে তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর  করা হয়। রবিবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাকিয়াছড়া চা বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল কাকিয়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি  ও ৩৩ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করে।

আটকেরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শেখ আব্দুল করিমের ছেলে শেখ আহম্মদ রেজা(২৪) এবং আজাদ মিয়ার ছেলে মো: আসাদ মিয়া(১৮)।

এব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক দুলাল বলেন, তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com