সদর হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

July 23, 2019,

স্টাফ রিপোটার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের গাইনী বিভাগে টেনে হিঁচড়ে মায়ের গর্ভে নবজাতকের মৃত্যুর ঘটনায় নার্সদের শাস্তি দাবি করে মানববন্ধন করা হয়েছে।

২২ জুলাই সোমবার দুপুরে মৌভলীবাজার প্রেসক্লাবের সামনে নিরাপদ চিকিৎসা চাই, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে ওই ঘটনায় মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান সুব্রত কুমার রায়কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতল কর্তৃপক্ষ। মঙ্গলবার তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। সংগঠনের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে ও সমন্বয়ক আব্দুস সালামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক ফোরামের জেলা সভাপতি বকশি ইকবাল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু, সংগঠনের সাধারণ সম্পাদক ফুয়াদ আহমদ, নিহত নবজাতকের বাবা আউয়াল হাসান ও চৌধুরী মোহাম্মদ মেরাজ প্রমুখ।

এসময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডাক্তার ও নার্সরা রোগীকে মানুষ বলে মনে করেননা। তাদের ইচ্ছা অনুযায়ী অপারেশন ও চিকিৎসা পরিচালনা করেন। বক্তরা আরও বলেন, এই ঘটনায় সুষ্ট বিচার না হলে, তারা হাসপাতল ঘেরাও করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com