হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন  ও ৫০ হাজার টাকা জরিমানা

July 23, 2019,

বিকুল চক্রবর্তী॥ হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা জরিমানার রায় হয়েছে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ শেখ মোঃ আবু তাহের এই রায় দেন।

মৌলভীবাজার জজ কোর্টের পিপি অ্যাড. এএসএম আজাদুর রহমান জানান, রাজনগর উপজেলার কান্দিগাঁও গ্রামের কলমদর উল্লার ছেলে ফজল উল্লার (৩৫) কাছ থেকে পাশর্^বতী শাহাপুর গ্রামের ওসমান মিয়ার দুই ছেলে  এক হাজার করে দুই হাজার টাকা কর্জ নেন। ২০০১ সালে ৩১ আগস্ট সকাল ৭টায় পাওনা টাকা আদায়ে তাদের বাড়িতে ফজল উল্লা যাওয়ার পর কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে দুই ভাই। পরে আহতবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে  তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের শ^শুর ফরাসত উল্লা বাদী হয়ে মাখন মিয়া ও লেজু মিয়া দুই ভাইকে আসামী করে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্য শেষে  আদালত মাখন মিয়া (৬৫)কে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অপর আসামী লেজু মিয়াকে খালাস দেন। আসামী মাখন মিয়া জেল হাজতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com