শ্রীমঙ্গলে সিএনআরএস-সূচনা সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ  

July 23, 2019,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনআরএস-সূচনা প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও অন্যান্য উকরণ বিতরণ করা হয়েছে।

২২ জুলাই সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আইজিএ বিতরন অনুষ্ঠানে  প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান জনাব মো: আব্দুল্লাহআল হেলাল,  সূচনা কর্মসূচীর উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটরজনাব মোস্তফা হায়দার মিলনসহ ইউপিসদস্য ও এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৮ জন উপকারভোগীর মাঝে ১ টিকরে সিঙ্গার সেলাই মেশিন, ১টি কাঁচি ও কাপড় বিতরন করা হয় এবং ফেরী ব্যবসারজন্য ১জন উপকারভোগীকে একটি বাইসাইকেল, ৫ জনের মাঝে ব্যবসার জন্যকাপড় বিতরনকরা হয়। সিন্দুরখান ইউনিয়নে মোট ২১৯৭জন উপকারভোগীর মধ্যে ৮৭৯ জনকে আয়বর্ধনমূলক বিভিন্ন কাজের জন্য ৮০০০ টাকার সহায়তা প্রদান করাহবে এবং ১৩১৮ জনকে বসতবাড়ীতে পূষ্টিকরখাদ্য উৎপাদনের জন্য ১৮০০ টাকার সহায়তা (হাঁস, মুরগীপালন, মাছচাষ) প্রদানকরবে।

পাশাপাশিপ্রতিইউনিয়নেতিনবছর মেয়াদী এই প্রকল্পপ্রতিমাসেউঠান বৈঠক ও হাউজহোল্ড কাউন্সিলিং, জিএমপি, রান্না প্রদর্শনী ও পুরুষ দলের সভা ও অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম এর মাধ্যমে গর্ভবতী ও ২ বছরএর কম বয়সীশিশুর মা ও সেবাদানকারীদের সচেতনতা বৃদ্ধিরলক্ষ্যে  পূষ্টি অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য সূচনা প্রকল্প ইউকে এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন  ইউনিয়নে  বাস্তবায়নকারী সংস্থা সিএনআরএস এর মাধ্যমে গরীব ও অতিগরিব পরিবার সমূহের পূষ্টিহীনতা  দূরকরার মাধ্যমে অপূষ্টিজনিত খর্বাকৃতি হ্রাস করার লক্ষ্যে কাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “শ্রীমঙ্গলে সিএনআরএস-সূচনা সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ  ”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com