ব্যারিষ্টার সুমনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

July 24, 2019,

বিশেষ প্রতিনিধি॥ প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার জের ধরে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর উপর মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে দেশপ্রেমিক নাগরিক মৌলভীবাজার।

বুধবার ২৪ জুলাই দুপুর ১২ টার দিকে প্রেস ক্লাবের সামনে সংগঠনের আহ্বায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক জেলা সেক্রেটারী বুলবুল আহমদ মুরাদের পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি আকিকুর রহমান নোমান, মুহিবুর রহমান সাচ্ছু, প্রভাষক প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, প্রভাষক সায়েদ আলী, সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হক, ডাঃ সামাদুর রহমান, মানবিক বাংলাদেশের জেলা সভাপতি মিতা ভূইয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com