মৌলভীবাজারে ছাত্রফ্রন্টের নবীনবরণ অনুষ্ঠিত

মুবিন খান॥ বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে মৌলভীবাজার সরকারি কলেজে এক নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
বুধবার ২৪ জুলাই সকাল ১১ টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি কলেজ শাখার উদ্যোগে
মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্টানের শুরুতে নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে তারা।পরে আলোচনা সভায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর এর পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহবায়ক মঈনুর রহমান মগনু (এডভোকেট), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল কাদেরী জয়, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রায়হান আনছারী, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ছাত্রনেতা রেহনোমা রুবাইয়াত, কলেজ শাখার অর্থ সম্পাদক অন্তত দাশ অর্নব, শহর শাখার সভাপতি সজিবুল ইসলাম তুষার, মারুফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নবীনদের মধ্যে বক্তব্য রাখেন অমি হোসেন, জাকিয়া আক্তার, মাহফুজ রহমান ও বিশ্বজিত দাশ।
আলোচনা সভা শেষে চারন সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার সরকারী কলেজ শাখার চারন সংগঠক পূরবী বৈদ্য এর পরিচালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র কলেজ শাখা।



মন্তব্য করুন