ছেলেধরা গুজব রোধে সচেতনতামূলক সভা             

July 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে এবং হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় ছেলেধরা গুজব রোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪ জুলাই বিকেলে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে প্রধান শিক্ষক রাশেদা বেগম এর সভাপতিত্বে এবং সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ শওকত আলীর পরিচালনায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সম্মিলিত সামাজিক উন্নয়ন  পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। বক্তব্য রাখেন শিক্ষার্থী ফাহমিদা আক্তার,তৃষা আক্তার, শিক্ষক মাধুরি মজুদার, শ্যামলী চন্দ,খায়রুন নেছা ইয়াসমিন,কৃঞœা দাশ,তৈয়ব আলী,নির্মল চন্দ্র কপালী, সরোয়ার হোসেন, মিনহাজ উদ্দিন অল্লিকা দাশ, সাংবাদিক বেলাল তালুকদার, নজরুল ইসলাম মুহিব প্রমুখ। সভায় বক্তরা ছেলেধরা গুজব রোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com