যৌন হয়রানী, বন্ধের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি

July 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ জেলার বিভিন্ন স্থানে যানবাহনের স্ট্যান্ড ঘিরে স্কুল ও কলেজ ছাত্রীদের ইভটিজিং, দেশব্যাপি ধর্ষণ, যৌন হয়রানী, ধর্ষণের পর হত্যা ও প্রকাশ্যে কুপিয়ে হত্যা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪ জুলাই দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে জেলা যৌন নির্মূলকরণ নেটওয়ার্ক মৌলভীবাজারের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা যৌন নির্মূলকরণ নেটওয়ার্ক মৌলভীবাজারের সভাপতি রাশেদা বেগম, শিক্ষক মাধুরি মজুদার, অল্লিকা দাশ,সাংবাদিক বেলাল তালুকদার, নজরুল ইসলাম মুহিব প্রমুখ। মানব বন্ধন শেষে পুলিশ সুপার মোহাম্মদ শাহজাল এর নিকট স্বারকলিপি প্রদান করেন জেলা যৌন নির্মূলকরণ নেটওয়ার্ক মৌলভীবাজারের নেতৃবৃন্দ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) রাশেদুল ইসলামসহ উর্ধতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com