ব্যারিস্টার সুমনের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

July 24, 2019,

তোফায়েল পাপ্পু॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমনের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই বুধবার দুপুর দেড়টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে শ্রীমঙ্গলের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাভোর পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি সাহরাব ইসলাম রুহিন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি খছরুল আহমেদ কায়েছ, উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এম,পি অনলাইন ফোরামের সহ-সভাপতি মোঃ খান কামাল, কলেজ ছাত্র খালেদ বিন ওয়ালিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে ব্যারিস্টার সুমনের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোড় দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com