ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সনদ প্রদান সহজিকরণ: ৪ কর্মকর্তা পেলেন জনপ্রশাসন পদক

শহর প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলায় কর্মরত ছিলেন এবং এখন আছেন এমন ৪ কর্মকর্তা পেয়েছেন জনপ্রশাসন পদক-২০১৯। জেলা পর্যায়ে দলগত শ্রেণিতে গত ২৩ জুলাই রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সম্মাননায় ভূষিত করে পদক করেন।
তারা হলেন- মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, কমলগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জের বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।
তাদের পদকের বিষয় ছিলো “ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সনদ প্রদান সহজিকরণ”। নৃ-গোষ্ঠির সদস্যদের ডাটাবেজ তৈরী এবং সেবাটি প্রদানের জন্য একটি অনলাইন সিস্টেম তৈরীর মাধ্যমে সেবাটি গ্রহণের ক্ষেত্রে জটিলতাসমূহ হ্রাস করা সম্ভব হয়েছে।
জানা যায়, এই ওয়েবসাইটি ডেভলাপিং করেন মৌলভীবাজার জেলার তরুণ ওয়েব ডেভলাপার রুহিন আহমেদ। তিনি জানান, আগে নৃ-গোষ্ঠির সনদ গ্রহণে সেবা গ্রহীতাদের নানাবিধ হয়রানির সম্মুখীন হতে হতো। এই সাইট চালু পর এর অবসান হয়। অনলাইন সিস্টেম তৈরীর মাধ্যমে সেবাটি গ্রহণের ক্ষেত্রে জটিলতাসমূহ হ্রাস করা সম্ভব হয়েছে।



মন্তব্য করুন