শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধীশপথ বাক্য পাঠ এবং আরটিআই প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ তথ্য অধিকার আইনের বহুল প্রচার, প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে দুর্র্নীতি বিরোধী চেতনা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যানার স্কুল এন্ড কলেজের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ, তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিত াএবং তথ্য অধিকার আইন এর বহুল প্রচারের উদ্দেশ্যে হাতে কলমে আরটিআই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই বুধবার সকাল ১১টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর আয়োজনে, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ, শ্রীমঙ্গলের উদ্যোগে আরটিআই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে র্যানার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্ভোধন করেন রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ.সনাকসহ সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য,ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের আহবায়ক জিডিশিন প্রধান সুছিয়াং ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা এটিএম আনোয়ার গাজী।
প্রশিক্ষন টিপাওয়ারপ য়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন টিআইবি’রএরিয়া ম্যানেজার পারভেজ কৈরী এবং তাকে সহযোগিতা করেন সহকারী ব্যবস্থাপক মাহবুব আলম।
প্রায় দুই ঘন্টার এই প্রশিক্ষণে অত্র প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রীদের হাতে কলমে আরটিআই প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং আমন্ত্রিত প্রতিষ্ঠানের তথ্য কর্মকর্তাদের নিকট তথ্য চেয়ে আবেদন করেন। সবশেষে তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হক এবং সনাক সভাপতি ও সদস্যবৃন্দ।



মন্তব্য করুন