ব্র্যাক-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও আসমা বেগম  ইন্তেকাল করেছেন

July 25, 2019,

স্টাফ রিপোর্টার॥ ব্র্যাক-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মৌলভীবাজার জেলার রাজনগর এরিয়া অফিসে কর্মরত এফও (সিইপি) আসমা বেগম ২৪ জুলাই সন্ধা ৬:৩০ মি. ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া  ইন্না ইলাইহী রাজিউন)। আসমা বেগম গত ২ মাস যাবৎ জন্ডিস রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধিন ছিলেন,২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার শারিরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও পরবর্তীতে রাকিব রাবেয়া মেডিকেল কলেজে  হাসপাতালে স্থানান্তর করা হয়,২৩ জুলাই মস্তিস্কে রক্ত ক্ষরন ও লিভারে পানি জমা হলে তাকে আইসিউ তে নিয়ে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়।আসমা বেগম ১৭.০৬.২০১২ তারিখ সামাজিক ক্ষমতায়ন কর্মসূচিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এরিয়া অফিসে যোগদান করেন। আসমা বেগমের জন্ম স্থান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি হবিগঞ্জ জেলার চুনার”ঘাট উপজেলায় তার স্বামীর বাড়িতে বসবাস করতেন। ব্যাক্তি জীবনে আসমা বেগম বিবাহিত এবং ২ সন্তানের জননী ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com