মৌলভীবাজারে কবি স্বপন দাসকে সংবর্ধনা

পলাশ দেব নাথ॥ বিশ্ব কবিমঞ্চের নিউইয়র্ক শাখার সমন্নয়কারী কবি স্বপন দাশকে বিশ্ব কবিমঞ্চ আয়োজনে মৌলভীবাজার শিশু কানন হাই স্কুলে সম্মাননা জানানো হয়।
২৪ জুলাই দুপুর ১২ ঘটিকায় কবি মায়া ওয়াহেদ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন বিশ্ব কবিমঞ্চের প্রধান উপদেষ্টা ড.কবি সৈয়দ আজিজ, বীর মুক্তিযোদ্ধা, প্রবীন সাংবাদিক হার”নুর রশীদ, কবি সালেহ মওসুফ বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় কমিটির আহবায়ক কবি পুলক কান্তি ধর, শিশু কানন এর পরিচালক মুহিবুর রহমান,সংবর্ধিত অতিথি স্বপন দাশ। কবিতা পাঠ করেন কবি সৈয়দ আজিজ, কবি পলাশ দেব নাথ, কবি নাহিদা ইয়াসমীন, শিরিন শিলা, সঙ্গীত পরিবেশন করেন সালেহ মওসুফ ও চম্পক ভট্টাচার্য।
উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অথিতি বলেন বিশ্ব কবিমঞ্চ আমাকে যে সম্মান জানিয়েছে তা আমি আমেরিকায় গিয়ে যথাযথভাবে বিশ্ব কমিমঞ্চের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করবো । আমি চাই বিশ্বের কবিদের সাথে বিশ্ব কবিমঞ্চের কবিতা কেন্দ্রীক বন্ধুত্ব আরো সুদীর্ঘ হবে।



মন্তব্য করুন