শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষন,ধর্ষক গ্রেফতার

July 25, 2019,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে ১০ বছর বয়সী ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষন করেছে ৫০ বছর বয়সী এক লম্পট। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষনের অভিযোগে একই এলাকার মৃত মিয়ার ছেলে গৌছ মিয়া (৪৮) কে আটক করে।

ধর্ষনের শিকার শিশুটির নানী জানায়, শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলছিলো। হঠাৎ বৃষ্টি চলে আসায়  শিশুটি দৌড়ে গিয়ে গৌছের দরজার পাশে দাঁড়ায়। এ সময় গৌছ শিশুটিকে ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে তাকে রেফ করে।

এদিকে পাশের ঘরের এক মহিলা শিশুটিকে ঘরে নিয়ে দরজা বন্ধ করতে দেখে তিনি শিশুটির নানীকে জানালে নানী এসে দরজায় দাড়িয়ে ডাক দিলে সে দরজা খোলেনি।

এক পর্যায়ে আরো লোকজন নিয়ে ডাকলে সে দরজা খোলে। পরে ওই ঘর থেকে রক্তাক্তবস্থায় শিশুটিকে উদ্বার করে তিনি স্থানীয় এক সমাজসেবী জুয়েল সহায়তায় থানায় নিয়ে আসেন । এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্য আব্দুস ছালেক জানান, তারা এ বিষয়ে মামলা নিয়েছেন এবং দ্র”ত সময়েরভিত্তিতে তাকে আটক করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com