ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

July 25, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার রোড, কুসুমবাগ পয়েন্ট, গবিন্দশ্রীসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।ে
বৃহস্পতিবার ২৫ জুলাই ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশ ফোর্স। অভিযানকালে পশ্চিমবাজার রোডে অবস্থিত এলাহী সবজি ভান্ডারকে ৩ হাজার টাকা, কুসুমবাগ পয়েন্টে অবস্থিত সিমি ফুডকে ৩ হাজার টাকা, গবিন্দশ্রীতে অবস্থিত তালহা ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত খাদ্য পণ্য বাজার থেকে প্রত্যাহারমূলক কার্যক্রম অনুসারে তালহা ষ্টোর থেকে বেশ কিছু খাদ্য পণ্য ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com