ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন 

July 25, 2019,

স্টাফ রিপোর্টার॥ জেলায় ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) উন্নয়ন মূলক কাজগুলো মাঠপর্যায়ে সরজমিনে পরিদর্শন করেছেন আইডিবির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। মৌলভীবাজার জেলায় আইডিবির অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে প্রায় ২০ কোটি টাকা কাজ বাস্তবায়িত হচ্ছে।

২৫ জুলাই বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার একাটুন ইউনিয়নে ১ কোটি ২৬ লক্ষ ৮০ হাজার ২১৭ টাকা ব্যয়ে মনুব্যারেজ তালতলা ১.৭৩ কিলোমিটার সড়ক কাজ পরিদর্শনে সময় ইসলামিক উন্নয়ন ব্যাংকের অপারেশন টীম লিডার ভার্ডি ইউসুফ বলেন, আইডিবির প্রকল্প ব্যবস্থাপনা গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝড়ে পড়ারোধ, নতুন কর্মসংস্থানের সৃষ্ঠি, চিকিৎসা সেবা, নারীর ক্ষমতায়ন ও কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মুল্য পাবার একটি ক্ষেত্র। মৌলভীবাজার এলজিইডি তত্বাবধানে আইডিবির  বাস্তবায়িত কাজের গুনগতমান এবং অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।  তিনি আরো বলেন, প্রকল্পের কাজগুলো প্রকল্পের নির্ধারিত মেয়াদের মধ্যে সমাপ্ত করতে পারলে ভবিষ্যতে সমগ্র বাংলাদেশে ইসলামিক উন্নয়ন ব্যাংকের উন্নয়নমূলক কাজ করার জন্য দাতা সংস্থার উর্দ্ধতন কর্তপক্ষকে অনুরোধ করবেন।

মৌলভীবাজার এলজিইডি নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ জানান ,প্রকল্প ও আইডিবির মাধ্যমে মৌলভীবাজার জেলায় ৭টি উপজেলায় ইউনিয়ন সড়ক উন্নয়নের জন্য ৯.৩৭ কিঃমিঃ কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ৪.৫৭কিঃমিঃ সড়ক কাজ সমাপ্ত করা হয়েছে। গ্রাম সড়ক উন্নয়ন জন্য ২১.০৬ কিঃমিঃ কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ৮.১২কিঃমিঃ সড়ক কাজ সমাপ্ত করা হয়েছে। উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক ও গ্রাম সড়ক পুনর্বাসন (মেরামত) ৩৪.৮০কিঃমিঃ কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ১০.৫৭ কিঃমিঃ সড়ক কাজ সমাপ্ত করা হয়েছে। সড়ক উন্নয়ন ও মেরামত কাজ করায় যার সুফল স্থানীয় জনগন ভোগ করছে। ৭টি উপজেলায় ৭টি বাজার ও ৩টি ব্রীজ নির্মাণ কাজ শীর্ঘই শুরু করা হবে। প্রকল্পের সার্বিক কাজের গড় অগ্রগতি ৪৪%।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপনা বিশেষ মোঃ সিফাইত উল্ল্যাহ, প্রকল্প ব্যয় কর্মকর্ত মোঃ মাহবুবুল আলম, এলজিইডি উর্দ্ধতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মোঃ মোস্তফা হাসান, মৌলভীবাজার এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী, মোঃ ইব্রাহিম মিয়া, একাটুনা ইউপি চেয়াম্যান আবু সুফিয়ান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি ও প্রকল্পে নিয়োজিত পরামর্শকগন উপস্থিত ছিলেন।

সালেহ এলাহী কুটি, মৌলভীবাজার ২৫ জুলাই ।

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com