মৌলভীবাজারে খেলাফত মজলিসের মানববন্ধন

July 25, 2019,

আশরাফ আলী॥ প্রকাশ্যে মানুষ হত্যা, ভারতে মুসলিম নির্যাতন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখা।

বৃহস্পতিবার ২৫ জুলাই দুপুরে প্রেসক্লাব চত্ত্বরে ঘণ্টা ব্যাপী মানববন্ধনে খেলাফত মজলিস শহর সভাপতি মাওলানা কাজী হারুনুর রশীদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরী, মাওলানা সৈয়দ মোজাদ্দেদ আলী, মাওলানা ফখরুল ইসলাম নোমানী, মাওলানা সাইফুর রহমান, শহর শাখার সাবেক সেক্রেটারি এনামুল হক এনাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশে প্রকাশ্য জন সম্মুখে মানুষ হত্যা করা হচ্ছে। এরকম ঘটনায় হত্যাকারীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। এবং যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে তাদের বিরোদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

এসময় বক্তারা ভারতে মুসলিম নির্যাতনের নিন্দা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com